Web Analytics

পোশাকশিল্পে চলমান অস্থিরতা দমনে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে।

শফিকুর রহমান বলেন, কোনো মালিক কিংবা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, কোনো শ্রমিক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন বলে তিনি বিশ্বাস করেন না। একই সঙ্গে তিনি পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত থাকার কথা উল্লেখ করেন।

জামায়াত আমিরের মতে, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে বলে মনে হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।