Web Analytics

গুপ্তচরবৃত্তির অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। রমনা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. নূর আলম সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর আগে তিন দফায় রবিউল ১৫ দিনের রিমান্ডে ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, ২৩ সেপ্টেম্বর ৫৪ ধারায় গ্রেপ্তারের পর রবিউলকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। সর্বশেষ আদেশসহ চার দফায় তার মোট রিমান্ড দাঁড়াল ১৮ দিন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দিলে আসামিপক্ষ তা বাতিলের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে পুলিশ বলেছে, রবিউল ট্যুরিস্ট ও ব্যবসায়িক ভিসায় ১৫ বারের বেশি বাংলাদেশে আসা-যাওয়া করলেও সফরের প্রকৃত কারণ ব্যাখ্যা করতে পারেননি। তার বক্তব্যে গরমিল ও অস্পষ্টতা ছিল বলেও আবেদনে উল্লেখ করা হয়। পুলিশ দাবি করেছে, তিনি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও সংরক্ষিত এলাকার ছবি, নথি বা তথ্য বিদেশে পাঠানোর চেষ্টা করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।