Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক দুটি আচরণের সমালোচনা করেছেন। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ ও বিতর্ক থাকতে পারে, তবে প্রধানমন্ত্রী হিসেবে সবসময় সংযম বজায় রাখা জরুরি।

তিনি দুটি ঘটনার উল্লেখ করেন যা তার কাছে দৃষ্টিকটু লেগেছে। প্রথমত, জনসভায় তারেক রহমানের “গুপ্ত গুপ্ত” বলে একটি রাজনৈতিক দলকে ঠাট্টা করা অশোভনীয় বলে মন্তব্য করেন তিনি। এতে নেতাকর্মীরা সীমা অতিক্রম করে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয় বলে তিনি মনে করেন। দ্বিতীয়ত, সংসদে বিরোধী দলের কয়েকজন সদস্যের ব্যাংক ঋণ না থাকার প্রসঙ্গে তাদের “জমিদার” বলে ঠাট্টা করা অনুচিত বলে উল্লেখ করেন সারজিস আলম। তিনি বলেন, ঋণ না থাকা কোনো উপহাসের বিষয় নয়, বরং ঋণখেলাপি হওয়াই জাতির জন্য ক্ষতিকর।

তিনি আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।