Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে, অথচ সাধারণ মানুষ তেল পেতে লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না। শনিবার, ১১ এপ্রিল ২০২৬, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের বিষয় ছিল ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’।

তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের স্বার্থে আইন প্রণয়ন করা, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদ থেকে এখনো জাতির জন্য উল্লেখযোগ্য কিছু অর্জন সম্ভব হয়নি। দেশের সামগ্রিক ব্যবস্থায় গোঁজামিল ও কৃত্রিম হিসাবের সংস্কৃতি চলছে, যা দিয়ে দেশ চলতে পারে না। তিনি মেধাভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

কৃষিবিদ ইনস্টিটিউটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সেখানে জোর করে নেতৃত্ব দখলের চেষ্টা চলছে, যা বন্ধ করতে হবে এবং যোগ্য ব্যক্তিকে উপযুক্ত স্থানে বসাতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।