Web Analytics

চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে শনিবার গভীর রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে, মোট আসামির সংখ্যা ৪৬। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে সন্দ্বীপ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে বলে ওসি সুজন হালদার নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সারিকাইত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জনৈক দিদারের বাড়িতে মাদকবিরোধী অভিযানে যায় পুলিশ। সেখানে স্থানীয় মাদকচক্রের কয়েকটি গ্রুপ দেশি অস্ত্র নিয়ে অবস্থান করছিল। তাদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে উপস্থিত পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে মারধর করে এবং সরকারি কাজে বাধা দেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার ও ৬ জনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।