Web Analytics

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি গেদু মিয়া ছেলের অপকর্মের দায়ে দলীয় পদ হারিয়েছেন। মাওলানা শফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি ও গালমন্দ করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের একদিন পরই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগে বলা হয়, গেদু মিয়ার ছেলে হৃদয় মাদক সংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ায় ওই মাওলানাকে বিভিন্ন নম্বর থেকে ফোনে হুমকি দেন।

শনিবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও নৈতিক অবক্ষয়ের কারণে গেদু মিয়াকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান (মিতুল) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

কলমাকান্দা থানার ওসি সজল সরকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।