Web Analytics

ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। গত মঙ্গলবারের হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি। ওই কেন্দ্র থেকেই মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সৌদি জোটের দাবি, হামলার তদন্ত এবং ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুথিদের সম্পৃক্ততার বিষয়ে তারা নিশ্চিত হয়েছে। তবে হুথিরা এ অভিযোগ অস্বীকার করেছে। হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবার কাছে গোষ্ঠীটির এক সামরিক কর্মকর্তা অভিযোগটিকে মিথ্যা বলে দাবি করেন এবং বলেন, মক্কায় হামলার অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারায় মদিনার হামলার বিষয়টি তোলা হয়েছে।

জোটটি বলেছে, মদিনার হামলা মসজিদুল হারাম ও মসজিদে নববীকে লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক চেষ্টার অংশ। বৃহস্পতিবার জোট চারটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে। এদিকে তাইজে সংঘর্ষ চলেছে এবং বুধবার পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ৯০৬ জন বাস্তুচ্যুত মানুষের নিবন্ধনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।