Web Analytics

টেক্সাস থেকে নির্বাচিত মার্কিন সিনেটর জেমস টলারিকো গাজায় ইসরাইলের সামরিক অভিযান এবং বেসামরিক মানুষের হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন। অভিনেত্রী ও কৌতুকশিল্পী ইলানা গ্লেজারের ‘ইটস ওপেন উইথ ইলানা গ্লেজার’ পডকাস্টে তিনি বলেন, গাজায় যা ঘটছে তা একজন শিক্ষক, খ্রিষ্টান ও মানুষ হিসেবে তাকে অসুস্থ করে তোলে। যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে নিজেকেও এই সহিংসতার সঙ্গে সম্পৃক্ত মনে হয় বলে তিনি জানান।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদিবাদী লবিগোষ্ঠী এআইপ্যাক নিয়ে প্রশ্নে টলারিকো বলেন, তিনি কখনো এই গোষ্ঠীর কাছ থেকে অর্থ নেননি, নির্বাচনি প্রচারেও নয়। গাজার ক্ষুধার্ত শিশুদের দুর্দশা পুরো বিশ্বকে বিবেকের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। সিনেটর হিসেবে দায়িত্ব পেলে গাজায় নৃশংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও আর্থিক প্রভাব সর্বোচ্চ ব্যবহারের কথা বলেন তিনি। ইসরাইলে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের পক্ষেও তার অবস্থান।

সিএনএন ও জুবিলির এক টাউন হলে টলারিকো বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেন, তবে ইসরাইলের জনগণকে নয়। তিনি ইসরাইলের আত্মরক্ষার অধিকার স্বীকার করলেও বেসামরিকদের বিরুদ্ধে যুদ্ধ, সামষ্টিক শাস্তি ও মানবিক সহায়তা আটকে রাখার বিরোধিতা করেন। তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, ইসরাইলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে মত দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।