Web Analytics

সুদানে চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের কথিত ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আমিরাতি কূটনীতিক লানা নুসেইবেহর প্রার্থিতায় যুক্তরাজ্য ও ফ্রান্স কার্যত ভেটো দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার নিরাপত্তা পরিষদের নবম অনানুষ্ঠানিক ভোটে কোনো প্রার্থী চূড়ান্তভাবে এগোতে পারেননি। কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান ১০টি সমর্থনসূচক ভোট পেয়ে এগিয়ে আছেন; আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি পেয়েছেন আটটি এবং নুসেইবেহ সাতটি ভোট।

গ্রিনস্প্যানের বিরুদ্ধে দুই স্থায়ী সদস্যের আপত্তি রয়েছে, যাদের যুক্তরাষ্ট্র ও রাশিয়া বলে ধারণা করা হচ্ছে। গ্রোসির বিপক্ষে তিন স্থায়ী সদস্য ভোট দিয়েছেন। নুসেইবেহ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমর্থন পেলেও যুক্তরাজ্য, ফ্রান্স ও চীনের বিরোধিতায় পড়েছেন। চীন মনে করছে, অলিখিত ভৌগোলিক পালাক্রমের ভিত্তিতে এবার লাতিন আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চলের প্রার্থীর পালা।

আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া ১০০ দিনের বেশি চলেছে এবং এটি জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম নির্বাচনপ্রক্রিয়া। তার দ্বিতীয় মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর; আগামী সপ্তাহে আবার ভোট হওয়ার কথা। সুদানের র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে অস্ত্র ও ভাড়াটে যোদ্ধা সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে আমিরাত। প্রার্থিতা বিবেচনায় নুসেইবেহ তাঁর মন্ত্রীর দায়িত্ব থেকে সাময়িক ছুটি নিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।