Web Analytics

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, ১৮ কোটি মানুষকে জিম্মি করে চট্টগ্রাম বন্দরের আন্দোলন চলতে পারে না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো তুচ্ছ এবং সরকার এখন হার্ডলাইনে যাবে। তিনি আরও জানান, আন্দোলনের সঙ্গে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

নৌ উপদেষ্টা অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, চট্টগ্রামে যদি নির্বাচন না হয়, তাহলে সারাদেশের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। পবিত্র রমজান মাস সামনে রেখে তিনি উল্লেখ করেন, বন্দর দিয়ে ডাল, তেল ও ছোলা আমদানি হয়, অথচ কয়েকজন ব্যক্তি পুরো দেশের মানুষকে জিম্মি করে রেখেছে।

চট্টগ্রাম বন্দরের চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে তিনি জানান, ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়ে চুক্তি সম্পাদনের জন্য আরও সময় চেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।