Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি সফরে ইস্তাম্বুলে পৌঁছেছেন। এই সফরের মূল উদ্দেশ্য পাকিস্তান ও তুরস্কের সম্পর্ক আরও শক্তিশালী করা। ইস্তাম্বুল বিমানবন্দরে তাকে স্বাগত জানান তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত। এ সময় পাকিস্তানের রাষ্ট্রদূত ড. ইউসুফ জুনাইদ এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তার সঙ্গে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী আত্তাউল্লাহ তারার।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট এরদোয়ান পাকিস্তান-তুরস্ক সম্পর্কের সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে। ইস্তাম্বুলে অবস্থানকালে শাহবাজ শরিফ একটি ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য দেবেন, যেখানে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও বেসরকারিকরণ খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে।

এই সম্মেলনে তুরস্কের শীর্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সরকারি কর্মকর্তারা অংশ নেবেন, যার লক্ষ্য দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।