Web Analytics

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে আগামী ডিসেম্বরে এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালু হবে। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি জানান, কেন্দ্রটি চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে। চলতি বছরের ডিসেম্বরে ঢাকায় পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার ও ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে আগ্রহী চাকরিপ্রার্থীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা হবে। একই সঙ্গে বিভিন্ন শিল্পকারখানা ও ইন্ডাস্ট্রির শ্রমিক এবং কর্মী চাহিদা চিহ্নিত করে অনলাইন ও অফলাইন ডাটাবেস প্রস্তুত করা হবে।

মন্ত্রী বলেন, পরে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগ এবং দেশের ৬৪ জেলায় কেন্দ্রটির কার্যক্রম সম্প্রসারণ করা হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, এটি নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতির ধারাবাহিক উদ্যোগ। বিভিন্ন খাতে প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করে মন্ত্রণালয়গুলোর দক্ষতা উন্নয়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অংশীদারিত্বে তরুণদের দক্ষ করে তোলার পরিকল্পনাও এতে রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।