Web Analytics

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার না করায় রোববার সকালে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন একদল শিক্ষার্থী। তারা প্রক্টরিয়াল বডির পদত্যাগ ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এই পদক্ষেপ নেন। শিক্ষার্থীরা বলেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রমাণ।

আন্দোলনকারীরা জানান, তাদের ছয় দফা দাবির মধ্যে প্রথম ও প্রধান দাবি হলো দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা। নাটক ও নাট্যতত্ত্ব এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীরা বলেন, প্রশাসন যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তারের অগ্রগতি সম্পর্কে নিশ্চিত না করবে, ততক্ষণ তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

গত মঙ্গলবার রাতে পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে টেনে নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণচেষ্টা করা হয়। পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশুলিয়া থানায় মামলা করে এবং শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।