Web Analytics

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান এবং নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তায় ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ১ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংক একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান চুক্তিতে স্বাক্ষর করেন। কর্মসংস্থান ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির এবং যুগ্ম পরিচালক তানজিয়া সুলতানা উপস্থিত ছিলেন। কর্মসংস্থান ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান এবং কেন্দ্রীয় হিসাব ও তহবিল ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।