Web Analytics

আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। ফলে তিনি সরাসরি অধিবেশনে অংশ নিতে পারবেন কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে।

টানা দ্বিতীয় বছর জাতিসংঘের এই বার্ষিক আয়োজনে যোগ দিতে আব্বাসকে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। গত বছর সদস্যদেশগুলো ভিডিও সংযোগের মাধ্যমে তাঁর অংশগ্রহণ অনুমোদন করেছিল। পরে তিনি দূর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন।

আব্বাসকে ভিসা না দেওয়ার সিদ্ধান্তের আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদস্যদের ওপর ভিসা-সংক্রান্ত বিধিনিষেধ বাড়ানোর ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তরটির অভিযোগ, এসব কর্মকর্তা ও সদস্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন এবং শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন আগামী সপ্তাহে নিউইয়র্কে হওয়ার কথা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।