Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা-১৮ আসনে ক্যারাভ্যান প্রচারণা শুরু হয়েছে। উত্তরা বিএনএস সেন্টারের সামনে জামায়াত ও এনসিপিসহ ১০ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’-এর প্রার্থী আরিফুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। ক্যারাভ্যানটি উত্তরখান ও দক্ষিণখান থানার বিভিন্ন এলাকায় ঘুরে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রচার চালায়।

প্রচারণাকালে গাড়িতে শাপলা কলি প্রতীক প্রদর্শন ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গান পরিবেশন করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনেকেই থেমে প্রচারণা লক্ষ্য করেন এবং ইতিবাচক সাড়া দেন। উদ্বোধনী বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, ভারতীয় আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই জোট গঠিত হয়েছে।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে কেউ আর স্বৈরাচার হতে পারবে না এবং জনগণের বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।