Web Analytics

বাংলাদেশ সরকার ২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তি হিসেবে দেশের বেসরকারি এতিমখানাগুলোর জন্য ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকার সরকারি ভাতা অনুমোদন করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি নিবন্ধিত এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ জন এতিম শিশুর অনুকূলে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, ২০১৪ সালের সরকারি অনুদান বরাদ্দ ও বণ্টন নীতিমালা অনুসারে স্থানীয় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অর্থ বিতরণ করা হবে।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি অর্থবছরে এতিমখানা খাতে মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম কিস্তিতে ১৩৯ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের মাধ্যমে পুরো বরাদ্দ কার্যত বিতরণ সম্পন্ন হয়েছে। প্রতিটি শিশুর জন্য জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত ছয় মাসে মোট ১২ হাজার টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে, যা খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে ব্যয় হবে।

কর্মকর্তারা মনে করছেন, এই অনুদান এতিম শিশুদের জীবনমান উন্নয়ন ও বেসরকারি এতিমখানার পরিচালন ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।