Web Analytics

লালমনিরহাটের পাটগ্রামের চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে জামায়াতের সহযোগী যুব সংগঠনের দুই নেতা ও পৌর আমিরের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পাটগ্রাম থানায় চারটি মানবপাচার মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা উচ্চ বেতনের গার্মেন্টস চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি সাড়ে নয় লাখ টাকা নিয়ে ঢাকার উত্তরার আর এস ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে তাদের রাশিয়ায় পাঠান।

পরিবারের সদস্যরা জানান, নাজমুল হক সৌরভ, মেহেদী হাসান, আল আমিন ও আব্দুল্লাহ আল মামুন নামের চার যুবক ৮ মে মস্কো বিমানবন্দর থেকে ভিডিও কলে কথা বলার পর রুশ সেনারা তাদের পাসপোর্ট, ভিসা ও মোবাইল নিয়ে নেয়। পরে তারা জানতে পারেন, চাকরির পরিবর্তে তাদের সেনাবাহিনীর কাছে বিক্রি করা হয়েছে। পরবর্তীতে তারা ক্ষুদে বার্তায় পরিবারের কাছে জীবন বাঁচানোর আবেদন জানান।

ঘটনার পর অভিযুক্ত দুই নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাগুলো তদন্তাধীন এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ব্যক্তিগত বিষয়, সংগঠনের সঙ্গে সম্পর্কিত নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।