Web Analytics

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি জাহাজ ছাড়া অন্য দেশের জাহাজ নিরাপদে এই জলপথে চলাচল করতে পারবে। ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আরবের বিরুদ্ধে সামরিক তৎপরতা জোরদার রাখার হুঁশিয়ারিও দেন তিনি।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালির আশপাশে হুথি বাহিনীর অগ্রগতির প্রেক্ষাপটে এ ঘোষণা এসেছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। হুথিদের বক্তব্য অনুযায়ী, তাদের নিষেধাজ্ঞা শুধু সৌদি জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।

সূত্রের তথ্য অনুযায়ী, হুথিরা সম্প্রতি বাব আল-মানদাবের কাছে পেরিম দ্বীপ, উপকূলীয় শহর ধুবাবসহ কয়েকটি কৌশলগত অবস্থান দখল করেছে। এসব অবস্থান দখলের মাধ্যমে লোহিত সাগর ও এডেন উপসাগর সংযোগকারী জলপথটিতে তাদের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।