Web Analytics

ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের চত্বরে শিবলিঙ্গ ও শিবমন্দির থাকার দাবি করেছে হিন্দু রক্ষা দল। সংগঠনটি জানিয়েছে, জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল ১১ আগস্ট হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে দেওবন্দে যাবে এবং তা নিবেদন করবে।

উত্তরাখণ্ড রাজ্য সভাপতি ললিত শর্মা ৮ আগস্টের এক ভিডিও বার্তায় এই কর্মসূচির ঘোষণা দেন। তাঁর দাবি, একটি মন্দির ভেঙে মুসলিম স্থাপত্যটি তৈরি করা হয়েছিল। তিনি আরও বলেন, সংগঠনটি আগে প্রশাসনের কাছে দেওবন্দে পরীক্ষা-নিরীক্ষার অনুমতি চেয়েছিল, কিন্তু তাদের দাবি বিবেচনা করা হয়নি।

ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। দেওবন্দ সার্কেলের পুলিশ কর্মকর্তা অমিত কুমার সিং বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বরদাশত করা হবে না। কেউ পরিবেশ অশান্ত বা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। দারুল উলুম দেওবন্দ ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।