Web Analytics

আসন্ন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা ও সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে পুরান ঢাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রোববার চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ডিএসসিসি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, পুরান ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। অতীতে কেমিক্যালের গুদাম ও নানা অনিয়মের কারণে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং ফায়ার সার্ভিসের গাড়ি ও উদ্ধারকারী দলের চলাচলের পথ খোলা রাখা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

প্রশাসক বলেন, দোকানপাট ও অবৈধ দখলে অনেক সড়ক সংকুচিত হওয়ায় যান চলাচল এবং দুর্ঘটনার সময় উদ্ধারকাজ ব্যাহত হয়। ড্রেনেজ, পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের কথা জানান তিনি। ব্যবসায়ীদের অগ্নিনিরাপত্তা বিধিমালা মানা, অগ্নিনির্বাপক সরঞ্জাম সচল রাখা এবং বিদ্যুৎ ও গ্যাসলাইন নিয়মিত পরীক্ষা করার অনুরোধ জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।