Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, কাজের পরিধি ও গতি বাড়াতে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার, ২২ আগস্ট ২০২৬, রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুক্রবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় সরকার এবং সেদিনই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়। শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক বেশি কাজ হয়েছে।

তিনি জানান, মন্ত্রণালয়ে নতুন নতুন উইং চালু করা হয়েছে এবং অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ চলছে। প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটিও গঠন করা হয়েছে, যা আগে ছিল না। শামা ওবায়েদের ভাষ্য অনুযায়ী, মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও গতি বেড়ে যাওয়ায় কাজের সুবিধা এবং আরও দ্রুততা নিশ্চিত করতেই দুই প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।