Web Analytics

ইসরাইলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে শর্তহীন ও স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে অভিবাসন আইন সংশোধনের প্রস্তাব মালদ্বীপের পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি যেমনই হোক, নতুন বিলে ইসরাইলি পাসপোর্টধারী যেকোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ রাখার বিধান রয়েছে।

এর আগে গাজায় যুদ্ধ চলাকালে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ রাখার প্রস্তাব ছিল। নতুন সংশোধনীতে সেই শর্ত বাদ দিয়ে নিষেধাজ্ঞাকে স্থায়ী করার কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের কর্মকাণ্ডের বিষয়ে মালদ্বীপের জনগণের অবস্থান স্পষ্ট এবং দেশটি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ফিলিস্তিনের পক্ষে ধারাবাহিকভাবে ভূমিকা রেখেছে।

ইসরাইলি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মালদ্বীপের আবাসন ও সম্পত্তি উন্নয়ন খাতে বিনিয়োগ এবং সম্পত্তি কেনা থেকে বিরত রাখতে পৃথক একটি বিলও পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে। দ্বৈত নাগরিকত্বধারী ইসরাইলিরা অন্য দেশের পাসপোর্টে প্রবেশ করতে পারবেন কি না, তা স্পষ্ট নয়। মুইজ্জু বলেছেন, অন্য পাসপোর্টে প্রবেশের সুযোগ থাকতে পারে, তবে সম্পত্তি কেনা বা বিনিয়োগের ক্ষেত্রে তাদের যাচাই করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।