Web Analytics

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে নুরুল ইসলাম নাহিদ (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা সদরের বলদা ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। নাহিদ বড়কাকীয়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে নাহিদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে জানা যায়, সে নদীতে গোসল করতে নেমে আর ওঠেনি। নদীর ঘাটে তার জামা ও এক জোড়া জুতা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

কাপাসিয়া থানার ওসি মো. শাহীনুর আলম জানান, উদ্ধার হওয়া লাশটি পরিবারের সদস্যরা নাহিদের বলে শনাক্ত করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।