Web Analytics

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিদ্যুতের দাম আবারও বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনার দায় সাধারণ মানুষ বহন করতে পারে না। বাজেটের আগে নেওয়া এই সিদ্ধান্তকে তিনি স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে বলেন, এতে স্বল্প আয়ের মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হয়েছে। তার মতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও অপচয় কমাতে পারলে দাম বাড়ানোর প্রয়োজন হতো না। তিনি বিইআরসির গণশুনানিকে লোকদেখানো তামাশা বলে উল্লেখ করেন এবং সরকারের সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার মাধ্যম হিসেবে অভিহিত করেন।

সাইফুল হক অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি তিনি বিইআরসির আইন সংশোধনের আহ্বান জানান, যাতে তারা বিদ্যুতের দাম কমানোর সুপারিশও করতে পারে। তিনি আগামী বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতের উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ ও পরিকল্পনা অন্তর্ভুক্ত করার দাবি করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।