Web Analytics

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। আন্তর্জাতিক মানের ক্লোভারলিফ ইন্টারচেঞ্জটি ঢাকা, উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলার যান চলাচল নির্বিঘ্ন করতে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের ৭২ শতাংশ কাজ শেষ হওয়ায় ছয়টি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিন-রাত দুই শিফটে নির্মাণ চলছে।

উন্নত প্রযুক্তিসম্পন্ন দেশের দ্বিতীয় এই ইন্টারচেঞ্জের নির্মাণ শুরু হয় ২০২২ সালে। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত থাকলেও ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় তা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। বালি ভরাট, বাউন্ডারি ওয়াল, এসএমবিডি ব্রিজ, সার্ভিস এরিয়াসহ বড় অংশের কাজ শেষ হয়েছে। মূল ইন্টারচেঞ্জের পাইল, র‌্যাম্পের পাইল, পাইল ক্যাপ, ডায়ার স্ট্যাম্প ও গার্ডার নির্মাণের পর স্থাপনাটি দৃশ্যমান হচ্ছে।

৭৪৩ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ করপোরেশন। দেশের সড়ক অবকাঠামোতে প্রথমবারের মতো এতে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম বা আইটিএস বসানো হবে। বিশেষজ্ঞদের মতে, এটি যানজট কমাবে এবং সড়ক নিরাপত্তার ব্যবস্থাপনা জোরদার করবে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত পণ্য সরবরাহ, সময় ও খরচ সাশ্রয় এবং অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা তৈরি হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।