Web Analytics

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান বলেছেন, টাইপ-১ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সরকারকে বিনামূল্যে দিতে হবে, কারণ ইনসুলিন ছাড়া তারা বাঁচতে পারে না। ১৫ এপ্রিল ঢাকার বারডেম হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ডায়াবেটিস রোগীদেরও বাঁচার অধিকার রয়েছে এবং টাইপ-১ রোগীরাই সবচেয়ে ঝুঁকিতে।

তিনি জানান, ডায়াবেটিস এখন বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে এবং উন্নয়নশীল দেশে এর হার বেশি। ১৯৫৬ সালে জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ ডায়াবেটিস সমিতি বর্তমানে ৬১ জেলায় কার্যক্রম পরিচালনা করছে এবং ৯৪টি অ্যাফিলিয়েটেড সদস্য রয়েছে। সমিতি বছরে প্রায় ১১৯ কোটি টাকার ফ্রি সার্ভিস দেয়, যেখানে সরকার প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ দেয়। এছাড়া মসজিদভিত্তিক সেবার উদ্যোগও নেওয়া হয়েছে।

ডা. আজাদ বলেন, প্রায় ৮০ শতাংশ ডায়াবেটিস প্রতিরোধযোগ্য, যদি জীবনযাত্রায় পরিবর্তন আনা যায় এবং নিয়মিত শারীরিক পরিশ্রম করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।