Web Analytics

ইরানের লামের্দ শহরের একটি জিমনেসিয়ামে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ফারস নিউজ এজেন্সি জানিয়েছে। হামলার সময় শিশুরা খেলছিল এবং অনেকে ব্যায়াম করছিলেন।

অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে বলে কাতারভিত্তিক আলজাজিরা জানিয়েছে। ইরানি কর্মকর্তা আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দিনের আলোতে শিক্ষার্থীভর্তি ভবনটিতে বোমা ফেলা হয়েছিল এবং নিহতরা সবাই নির্দোষ শিশু। তিনি বলেন, ইরানের জনগণ এর জবাব না দিয়ে থাকবে না। শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলী ফরহাদি জানান, শনিবার তিনটি মিসাইল হামলায় বহু নাগরিক আহত হয়েছেন।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইরানের ৩২টি প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলার ঘটনা ঘটেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।