Web Analytics

দক্ষিণ লেবাননের আলি তাহের রিজের নিচে হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর ভাষ্য, দুটি সুড়ঙ্গসহ ওই কমপ্লেক্স ধ্বংসে এক হাজার টনের বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। সুড়ঙ্গ দুটির সম্মিলিত দৈর্ঘ্য দুই কিলোমিটারের বেশি ছিল বলে জানিয়েছে তারা।

ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ভূকম্পন সৃষ্টি হয়। বৃহস্পতিবার প্রকাশিত আইডিএফের ভিডিও ও ছবিতে বিস্ফোরণের পর বড় আগুনের গোলা দেখা যায়। নাবাতিয়েহর বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ডের মধ্যে এলাকা কেঁপে ওঠে। আলি তাহের রিজ থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরের সাইদাতেও কম্পন অনুভূত হওয়ার কথা জানান স্থানীয়রা।

আইডিএফের দাবি, স্থাপনাটি হিজবুল্লাহর বদর ইউনিটের কমান্ড সেন্টার ছিল এবং সেখানে রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ট্যাংকবিধ্বংসী অস্ত্র, মাইন ও বিস্ফোরক ছিল। তাদের ভাষ্য, স্থাপনাটি দুই দশকের বেশি সময় ধরে নির্মাণ ও সম্প্রসারণ করা হয় এবং এতে ইরানের অর্থায়ন ও পরিকল্পনা ছিল। হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে এসব দাবির তাৎক্ষণিক কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।