Web Analytics

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিতরণের জন্য ইন্দোনেশিয়া থেকে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ জন্য ব্যয় হবে ২৮২ কোটি ৫৭ লাখ টাকার বেশি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির মাধ্যমে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে তেল কেনা হচ্ছে। দুটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নিলেও কারিগরি ও আর্থিক মূল্যায়নে ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি ছায়া এনার্জি একমাত্র গ্রহণযোগ্য দরদাতা হিসেবে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি প্রতি লিটার তেল ১ দশমিক ১৫১ মার্কিন ডলারে সরবরাহ করবে, মোট ব্যয় হবে ২ কোটি ৩০ লাখ ২০ হাজার ডলার। আমদানি, পরিবহন ও গুদামজাতসহ মোট খরচ পড়বে প্রতি লিটার ১৭৮ টাকা ৫৬ পয়সা, যা বাজারদরের চেয়ে প্রায় ১৬ টাকা ৪৪ পয়সা কম।

কর্মকর্তারা জানান, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার চাপ কমাতে সরকার নিয়মিতভাবে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে। চলতি অর্থবছরে টিসিবির তেল কেনার লক্ষ্যমাত্রা ২৩ কোটি লিটার, যার মধ্যে ইতিমধ্যে ১২ কোটি ১৬ লাখ ৭৯ হাজার ৩৪ লিটার সংগ্রহ সম্পন্ন হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।