Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি ফাদাভি দাবি করেছেন, হরমুজ প্রণালি এখনো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ওমান উপকূলঘেঁষা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকা দক্ষিণাঞ্চলীয় পথে প্রতিদিন মাত্র ৩০ থেকে ৪০ লাখ ব্যারেল তেল যাচ্ছে। যুদ্ধের আগের প্রবাহের তুলনায় এ পরিমাণ নগণ্য বলে তিনি উল্লেখ করেন।

ফাদাভি বলেন, ওই পথ ব্যবহারকারী জাহাজগুলোকে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করেছে। তাদের জানানো হয়েছে, যেকোনো সময় এসব জাহাজে হামলা হতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকিও প্রত্যাখ্যান করেন এবং দাবি করেন, আফগানিস্তান ও ইরাকে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রেও ব্যর্থ হবে।

ফাদাভির বক্তব্যের সময় মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি যুদ্ধপূর্ব মাত্রায় ফেরার খবরও এসেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হরমুজ প্রণালি ও লোহিত সাগর দিয়ে পরিবহন, বিভিন্ন টার্মিনাল থেকে রপ্তানি এবং ওমান সাগরে জাহাজ থেকে জাহাজে স্থানান্তর মিলিয়ে দৈনিক গড়ে ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।