Web Analytics

হবিগঞ্জের মাধবপুরে ডাম্পট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেঙ্গাডোবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া এবং নয়াপাড়া সায়হাম নগরের ডাক্তার কামরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াপাড়া থেকে মাধবপুরে যাওয়ার পথে বালুভর্তি একটি ডাম্পট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান এবং আরও দুইজন গুরুতর আহত হন। মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ অঞ্জন চাকমা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।