Web Analytics

ফ্রান্সের এভিয়ান-লে-বেনে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনকে কেন্দ্র করে রোববার সুইজারল্যান্ডের জেনেভায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। স্থানীয় সময় দুপুর ২টা থেকে পার্ক মন রেপোতে জড়ো হয়ে তারা বিকেল ৩টার দিকে ‘নো জি-৭’ জোটের ব্যানারে প্লাস দে নাসিওঁর উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে। জেনেভা কর্তৃপক্ষ ধারণা করেছিল, বিক্ষোভে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিতে পারে, ফলে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

জেনেভা পুলিশের তথ্য অনুযায়ী, সম্মেলনকালীন সময়ে ৭ হাজার ৪০০ জনের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে ক্যান্টনাল পুলিশ, অন্যান্য অঞ্চলের অতিরিক্ত পুলিশ সদস্য এবং প্রায় ৪ হাজার সেনাসদস্য রয়েছেন। সীমান্ত নিরাপত্তা সমন্বয়ে শনিবার ফরাসি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও জেনেভায় পৌঁছান। ভারী নিরাপত্তা সত্ত্বেও বিকেল পর্যন্ত বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল এবং কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

বিক্ষোভকারীরা সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ব্যানার ও পতাকা প্রদর্শন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।