Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চ সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাঁচ দিনব্যাপী শুনানি শেষে কোন রুল ইস্যু না করেই এ সিদ্ধান্ত দেন। এনবিআরের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক জানান, নতুন সরকার গঠনের পর সংসদে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি পর্যবেক্ষণের জন্য আদালত এই মুলতবি ঘোষণা করেছেন।

রিটটি দায়ের করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ। তিনি যুক্তি দেন, সচিব পদে নিয়োগে ভ্যাট ও ট্যাক্স বিষয়ে অভিজ্ঞতার শর্ত তার পদোন্নতির সম্ভাবনা কমিয়ে দিয়েছে। এছাড়া রুলস অব বিজনেসে আনা পরিবর্তন সংবিধানবিরোধী এবং উপদেষ্টা পরিষদের এখতিয়ার বহির্ভূত বলে তিনি দাবি করেন। এর আগে গত আগস্টে একই বিষয়ে দায়ের করা আরেকটি রিট উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিলেন অন্য একটি বেঞ্চ।

গত বছরের ১২ মে সরকার এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করলে এনবিআর কর্মকর্তারা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনে নামেন। পরবর্তীতে সংশোধনী আনা হলেও আন্দোলন চলতে থাকে এবং ২৯ জুন সরকারের সতর্কবার্তা ও দুদকের তদন্তের খবরের পর তা প্রত্যাহার করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।