Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, হরমুজ প্রণালির সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে এই রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। আরাঘচি সতর্ক করে বলেন, ওয়াশিংটনকে সজাগ থাকতে হবে যাতে কেউ যুক্তরাষ্ট্রকে নতুন সংঘাতে টেনে না নেয়। একই পরামর্শ তিনি সংযুক্ত আরব আমিরাতকেও দেন।

আরাঘচি যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ উদ্যোগকে “অচলাবস্থা প্রকল্প” হিসেবে আখ্যা দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র শতাধিক বিমান ও কয়েকটি ডেস্ট্রয়ার মোতায়েন করে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেয়। এই পদক্ষেপে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। উভয় দেশই একে অপরের নৌযান লক্ষ্য করে হামলার দাবি করে।

বর্তমানে প্রণালিতে জাহাজ চলাচল সীমিত রয়েছে। মায়েরস্ক জানিয়েছে, তাদের একটি জাহাজ যুক্তরাষ্ট্রের সুরক্ষায় প্রণালিটি অতিক্রম করেছে। আইআরজিসি তাদের নৌযান ধ্বংসের দাবি অস্বীকার করেছে, আর ট্রাম্প সতর্ক করেছেন যে ইরান মার্কিন জাহাজে হামলা চালালে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।