Web Analytics

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে জার্মানি চাপ দিচ্ছে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে রাজি করাতে জার্মানি সর্বাত্মক চেষ্টা করছে। সংঘাত শেষ হলে অঞ্চলকে স্থিতিশীল করার আন্তর্জাতিক প্রচেষ্টায় অংশ নিতে জার্মানি প্রস্তুত থাকবে, তবে যেকোনো অভিযানের জন্য জাতিসংঘের অনুমোদন প্রয়োজন হবে।

খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি যুদ্ধ নিয়ে জার্মানিতে বিভক্তি দেখা দিয়েছে। মের্জ বর্তমান ইরানি সরকারকে ক্ষমতাচ্যুত করার উপায় হিসেবে এই যুদ্ধকে সমর্থন করলেও প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ারসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা একে ‘ভয়াবহ ভুল’ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন।

এই অবস্থান জার্মান নেতৃত্বের অভ্যন্তরীণ মতভেদকে স্পষ্ট করে এবং আন্তর্জাতিক আইনের প্রতি বার্লিনের অঙ্গীকারের ইঙ্গিত দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।