Web Analytics

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দাবি করেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রত্যেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হলে অন্তত শত কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে। শুক্রবার সকালে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের কর্মীসভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতীয় ঐক্য বজায় রেখে রাষ্ট্র পুনর্গঠনের যে কাজ হওয়ার কথা ছিল, তা সম্ভব হয়নি। এর জন্য তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ও ছাত্র উপদেষ্টাদের ভূমিকা দায়ী করেন। তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সময়ে দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের অভূতপূর্ব সমর্থন থাকলেও সেই ঐক্য রক্ষা করা যায়নি।

তিনি আরও অভিযোগ করেন, মিডিয়ার মাধ্যমে পরিচিতি পাওয়া ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছেন। বিপ্লবের আড়ালে তারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িয়েছেন এবং বিভিন্ন সুবিধাবাদী মহলের সঙ্গে আঁতাত করেছেন বলেও মন্তব্য করেন তিনি। নুরের দাবি, তরুণদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জনআকাঙ্ক্ষা তাদের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হয়েছে এবং গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনীতি সঠিক পথে এগোয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।