Web Analytics

ভারতের আসামের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় শনিবার দুপুরে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্যে জানা গেছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি ঘটে। এর উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে। ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়।

প্রাথমিক তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে এটি অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত অগভীর ভূমিকম্প উৎপত্তিস্থলের আশপাশে বেশি অনুভূত হয়। আসাম ও বাংলাদেশের উত্তরাঞ্চলের বাসিন্দারা কম্পন অনুভবের কথা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রাথমিক তথ্য থেকে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।