Web Analytics

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এই লড়াই নতুন নয় এবং এ পথে তাকে অনেকটা সময় প্রায় একাই চলতে হয়েছে। অন্যায়ের কাছে মাথা নত না করার দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, এই পথচলায় অর্জনের পাশাপাশি তাকে হামলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, কুরুচিপূর্ণ গালাগালি ও মিথ্যা অপবাদের মুখোমুখি হতে হয়েছে। মিডিয়ার সামনে কথা বলার কারণে তিনি আক্রমণের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন। তার বিরুদ্ধে মিছিল ও অপপ্রচার চালানো হয়েছে এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো কথা শুনতে হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, তার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে এবং ভয়কে জয় করার জন্য। জনগণের অধিকার ক্ষমতার চেয়ে বড় হবে—এমন বাংলাদেশের কথাও বলেন তিনি। প্রতিশোধের আকাঙ্ক্ষা নেই জানিয়ে পাটওয়ারী ন্যায়বিচার ও মানুষের মর্যাদা পুনরুদ্ধারের কথা বলেন। মানুষের আস্থা, সত্যের প্রতি বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসাকেই নিজের শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।