Web Analytics

রাজশাহীতে আখচাষিদের জন্য সরকারি প্রণোদনা পাওয়ার তালিকায় বিএনপির সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম থাকায় বিতর্ক তৈরি হয়েছে। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এই এমপি এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চেক গ্রহণকারীদের প্রথম ১৫ জনের মধ্যে ছিলেন। আর্থিকভাবে সচ্ছল একজন জনপ্রতিনিধির এ সহায়তা গ্রহণের যৌক্তিকতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে।

গত মঙ্গলবার বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবে আখচাষিদের সরকারি সহায়তার অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। রাজশাহী অঞ্চলের ১৫টি সুগার মিল জোনের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি টাকা প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়।

চাঁদ বলেছেন, তিনি একজন নিবন্ধিত আখচাষি এবং বংশপরম্পরায় তার পরিবার আখ চাষ ও সরবরাহের সঙ্গে যুক্ত। তিনি রাজশাহী সুগার মিলে শত শত গাড়ি আখ সরবরাহ করেছেন বলেও দাবি করেন। কিছু ব্যবহারকারী তার কৃষক পরিচয় সমর্থন করলেও অন্যরা মনে করেন, ওই অর্থ দরিদ্র কৃষক পেলে বেশি উপকৃত হতেন। প্রণোদনার শর্ত, উপকারভোগীর যোগ্যতা ও তালিকা তৈরির প্রক্রিয়া স্পষ্ট করার প্রয়োজনীয়তার কথাও উঠেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।