Web Analytics

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বটতলী মাছঘাট থেকে মঙ্গলবার রাতে বালি জলদাস নামের এক জেলের মাছ ধরার নৌকা চুরি হয়েছে। প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকায় কেনা নৌকাটি ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। নৌকা হারিয়ে তিনি ঋণের কিস্তি ও সংসারের খরচ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় উপকূলীয় এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের সঞ্চয় ও ধার করা টাকায় কেনা নৌকার আয়ে বালি জলদাস প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকা কিস্তি পরিশোধ করতেন। জোয়ারের সময় মাছ ধরতে গিয়ে ফিরে এসে তিনি নৌকাটি খুঁজে পাননি। স্থানীয় জেলে বাতুল জলদাস বলেন, এর আগে এমন চুরি হয়নি, এখন নৌকা পাহারা দিতে রাত জেগে থাকতে হবে। ইউপি সদস্য আশরাফ জানান, বালি জলদাস পরিশ্রমী মানুষ, ধার-দেনা করে কেনা নৌকা হারিয়ে তিনি নিঃস্ব হয়েছেন এবং স্থানীয়ভাবে সহায়তার চেষ্টা চলছে।

সন্দ্বীপ থানার ওসি জায়েদ নূর জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা ও নৌকা উদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।