Web Analytics

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের হুথিরা মক্কা অঞ্চলের পাহাড়ি শহর তায়েফ এবং মদিনা অঞ্চলের উপকূলীয় শহর ইয়ানবুর দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

আল-মালিকির বক্তব্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটি তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে এগোচ্ছিল। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে জোট বিস্তারিত কিছু জানায়নি।

সৌদি বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলাসহ হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল। ২০১৫ সাল থেকে পশ্চিমা-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীকে সমর্থন দিয়ে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে জোটটি। হুথিরা ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশের আরও কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।