Web Analytics

লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি ও অর্থ আদায়ের অভিযোগে মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া থানার সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানাকে (৪৫) আটক করা হয়। শুক্রবার সিআইডির মিডিয়া শাখার পুলিশ সুপার ছুফি উল্লাহ গ্রেপ্তারের তথ্য জানান।

গাইবান্ধার সুন্দরগঞ্জের মো. সাইফুল প্রায় দুই বছর আগে স্থানীয় দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় যান বলে মামলার তথ্য বলছে। সেখানে পৌঁছানোর পর তিনি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের হাতে বন্দি হন। ২০২৫ সালের আগস্টের শুরুতে লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর কাছে ফোন করে তাঁকে জীবিত ফেরত পেতে ৩০ লাখ টাকা দাবি করা হয়। পরিবার দালালের দেওয়া নম্বরে বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা পাঠালেও সাইফুলের সঙ্গে কথা বলতে পারেনি।

পরে প্রতারকেরা আরও ৪২ লাখ টাকা দাবি করে এবং জানায়, সাইফুল লিবিয়ায় মোকাররম ও আনোয়ারের কাছে বন্দি। সাইফুলের বাবা আব্দুস সামাদ সুন্দরগঞ্জ থানায় মামলা করলে তদন্তভার নেয় সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে সংস্থাটি জানিয়েছে। সাইফুলকে উদ্ধার এবং চক্রটির আন্তর্জাতিক নেটওয়ার্কের অন্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।