Web Analytics

বরগুনার আমতলীতে ১,৯০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬০ হাজার টাকা সহ দুই মাদক কারবারিকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে সুজল হাওলাদার (২৮) এবং আমতলী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিল হাওলাদারের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৯)।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাদাত হাসনাইন পারভেজ জানান, তারা দীর্ঘদিন ধরে আমতলীসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই কমল চন্দ্র দে ও এএসআই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বরগুনা জেলা হাজতে পাঠানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।