Web Analytics

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, খালটি খনন করা হলে প্রায় ৬ হাজার বিঘা জমি চাষের আওতায় আসবে, ফলে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারের ঘোষণার বাস্তব প্রমাণ এই কার্যক্রম। অতীতে নদী ও খাল খননে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল, তবে সম্প্রতি একাধিক মন্ত্রণালয় নিয়ে একটি সমন্বয় সভা হয়েছে। ওই সভায় খননকৃত খালগুলো পুনরায় ভরাট না হয় তা নিশ্চিত করতে একটি যৌথ টিম গঠন এবং খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন উদ্যোগের পথ অনুসরণ করেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।