Web Analytics

মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর ভারত ও ফ্রান্স তাদের সম্পর্ককে ‘বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করেছে। তিন দিনের সফরে ম্যাক্রোঁর উপস্থিতিতে দুই দেশ সামরিক ও বেসামরিক খাতে ২০টিরও বেশি চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে রয়েছে ‘হ্যামার’ ক্ষেপণাস্ত্র যৌথ উৎপাদন এবং ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনা। একই দিনে কর্ণাটকের ভিমাগালে এয়ারবাস ও টাটা গোষ্ঠীর যৌথ উদ্যোগে নির্মিত এইচ-১২৫ হেলিকপ্টার অ্যাসেম্বলি কারখানার উদ্বোধন করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান সামরিক সহযোগিতা চুক্তির মেয়াদ আরও দশ বছর বাড়ানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, প্রায় এক হাজার কোটি রুপি বিনিয়োগে গড়া এই কারখানা বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। মোদি বলেন, এই অংশীদারিত্ব বৈশ্বিক স্থিতিশীলতা ও অগ্রগতিকে ত্বরান্বিত করবে, আর ম্যাক্রোঁ জানান, গত আট বছরে দুই দেশের সহযোগিতা আরও গভীর হয়েছে।

রাফাল যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চুক্তিগুলো ভারতের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রয় এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।