Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রচেষ্টার অংশ হিসেবে কাতারের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে বলে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। কাতারের প্রধানমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে আসা দলটি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করবে।

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে আট মাস ধরে চলা যুদ্ধ নতুন করে পূর্ণমাত্রায় ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এই সফর হচ্ছে। এক দিন আগে ইরানি সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে একটি চিঠি পাঠিয়েছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, এতে শান্তিচুক্তির নির্দিষ্ট শর্তের বদলে আলোচনার সম্ভাব্য কাঠামোকে গুরুত্ব দেওয়া হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের ভাষ্য অনুযায়ী, কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়।

এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে কাতার ও পাকিস্তান শান্তি আলোচনা পুনরুজ্জীবনে মধ্যস্থতা করছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার বলেন, যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে তেহরান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছে। প্রণালি খুলতে ওয়াশিংটনের কাছে ইরানের সাত শর্তের মধ্যে আঞ্চলিক যুদ্ধবিরতি, জব্দ সম্পদ ছাড়, তেল খাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।