Web Analytics

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার পর আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে রাহুল গান্ধী সেখানে ধরনায় বসে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা দিলে দিল্লি পুলিশ তাকে আটক করে।

রাহুল গান্ধীকে আটকের পর কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মন্দির মার্গ থানায় যান। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুল গান্ধীকে মুক্তি দেওয়া হলে তিনি থানা ত্যাগ করেন। একই সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ অন্য বিরোধী নেতাদেরও মুক্তি দেওয়া হয়।

নিট পরীক্ষার প্রশ্নফাঁস, দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জসহ বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানিয়ে কংগ্রেস এই বিক্ষোভের আয়োজন করে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।