Web Analytics

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলে প্রায় দুই হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জন ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক, ৪২ জন মাঝারি আঘাত পেয়েছেন এবং ৭০ জনের আঘাত সামান্য।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে আসছে। ইসরাইল জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে।

রোববার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয়ভাবে হুমকি মোকাবিলায় কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।