Web Analytics

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতীয় সংসদে বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট এক টাকায় নামিয়ে আনা হলে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো বন্ধ করতে হবে এবং লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে। মঙ্গলবার ২০২৬–২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাজেট কমে গেলে প্রবাসীদের সেবা বন্ধ হয়ে যাবে এবং জাতিসংঘে চাঁদা দেওয়া সম্ভব হবে না, ফলে সদস্যপদ স্থগিতের ঝুঁকি তৈরি হতে পারে।

এর আগে তিনি মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লাখ টাকার বরাদ্দ প্রস্তাব করেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে ২৬ জন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দেন। কয়েকজন সংসদ সদস্য তিস্তা মহাপরিকল্পনা, মধ্যপ্রাচ্যে শ্রমিকদের সমস্যা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বক্তব্য রাখেন।

খলিলুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেট বাংলাদেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কূটনৈতিক অবস্থান শক্ত করার কৌশলগত বিনিয়োগ। তিনি জানান, মালয়েশিয়ার জোহর বাহরু, যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, আর্জেন্টিনার বুয়েনস আইরেস ও আয়ারল্যান্ডের ডাবলিনে নতুন মিশন খোলা হয়েছে এবং রোহিঙ্গা গণহত্যা মামলার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।